জ্বালানি সরবরাহের সংকট কাটাতে ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভারতের তেল শোধনাগারগুলো আবারও ইরান থেকে তেল কেনার পরিকল্পনা করছে। ভারতের জ্বালানি খাতের তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় সাগরে ভাসমান বা জাহাজে থাকা ইরানি তেল কেনার ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা ছাড়ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের 'অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল'-এর তথ্যমতে, এই ছাড়টি সেই সব তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে যা ২০ মার্চ বা তার আগে কোনো জাহাজে (এমনকি নিষেধাজ্ঞার আওতায় থাকা ট্যাংকারেও) বোঝাই করা হয়েছে এবং আগামী ১৯ এপ্রিলের মধ্যে খালাস করা হবে।
জ্বালানি তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান 'কেপলার'-এর অপরিশোধিত তেল বাজার তথ্যের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ইমানুয়েল বেলোস্ট্রিনো জানিয়েছেন, বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে চীন পর্যন্ত জলসীমায় ভাসমান জাহাজগুলোতে আনুমানিক ১৭ কোটি (১৭০ মিলিয়ন) ব্যারেল ইরানি অপরিশোধিত তেল রয়েছে।
তবে সিঙ্গাপুর-ভিত্তিক একজন ব্যবসায়ী সতর্ক করে বলেছেন, নিষেধাজ্ঞা শিথিল করা হলেও কোম্পানিগুলোর নিয়মকানুন প্রশাসনিক কাজ এবং ব্যাংকিং জটিলতা মেটাতে সময় লাগে। তাই তেলের সরবরাহ বা ডেলিভারি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!