ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল
ইরানের শাহরুদ শহরে “স্পর্শকাতর স্থাপনায় গুপ্তচরবৃত্তির” অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ   ছবি: সংগৃহীত

ইরানের সেমনান প্রদেশের শাহরুদ শহরে “স্পর্শকাতর স্থাপনায় গুপ্তচরবৃত্তির” অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। প্রদেশের এক পুলিশ কমান্ডারের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তাসনিম নিউজ এজেন্সি ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনার “তথ্য ও নথিপত্র সংগ্রহ” এবং তা “শত্রুর কাছে পাঠানোর” চেষ্টার অভিযোগ রয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, সন্দেহভাজনদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যোগাযোগ ছিল। তাদের কাছ থেকে “যোগাযোগের সরঞ্জাম এবং কিছু নিষিদ্ধ বস্তু” জব্দ করা হয়েছে।