বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে ডোনাল্ড ট্রাম্প সরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের দুটি গ্যাস স্থাপনা ও একটি পাইপলাইনে মার্কিন-ইসরায়েলি হামলা চালানো হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে এমনটিই দাবি করা হয়েছে। ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, “জায়নবাদী ও মার্কিন শত্রুদের চলমান হামলার অংশ হিসেবে ইসফাহানের কাভেহ সড়কে অবস্থিত গ্যাস প্রশাসন ভবন এবং গ্যাস চাপ নিয়ন্ত্রণ কেন্দ্রে (রেগুলেশন স্টেশন) হামলা চালানো হয়েছে।”
সংবাদ সংস্থাটি আরও জানায়, মধ্য ইরানের এই স্থাপনাগুলো “আংশিক ক্ষতিগ্রস্ত” হয়েছে। এছাড়া দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত খোররামশহর বিদ্যুৎকেন্দ্রের গ্যাস পাইপলাইন লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সি (ইসনা) জানিয়েছে, পূর্ব আজারবাইজান প্রদেশের একটি আবাসিক এলাকায় মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত ৬ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে ইসনা জানায়, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহীদ মোফাত্তেহ এলাকায় এই হামলা চালানো হয়। এলাকাটি আর্মেনিয়া, আজারবাইজান ও তুরস্ক সীমান্তের খুব কাছে অবস্থিত।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!