ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে দাবি করেছেন, তার জবাবে ইরানের ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর মুখপাত্র একটি বিবৃতি দিয়েছেন। ফারস নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে লেফট্যানেন্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে প্রশ্ন রাখেন, ‘আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন আপনারা নিজেদের সঙ্গেই আলোচনা করছেন?’
তিনি আরও বলেন, ‘নিজেদের ব্যর্থতাকে ‘চুক্তি’ বলে চালিয়ে দেবেন না।’
ফারস নিউজের প্রতিবেদন অনুযায়ী, জোলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেলের দাম বা আগের বিশ্বব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, যতক্ষণ না আমাদের ইচ্ছা বা সংকল্প বাস্তবায়িত হচ্ছে।
তিনি বলেন, ‘সেটি তখনই সম্ভব হবে, যখন ইরানি জাতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তা আপনাদের নোংরা মন থেকে পুরোপুরি মুছে যাবে।’
সবশেষে তিনি বলেন, ‘শুরু থেকেই আমাদের প্রথম ও শেষ কথা ছিল, আছে এবং থাকবে: আমাদের মতো কেউ আপনাদের মতো কারও সঙ্গে কখনোই আপস করবে না। এখনও নয়, কখনও নয়।’
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!