পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আজ সকালে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন এবং সম্প্রতি সৌদিতে হামলার তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে শরিফ বলেন, বর্তমান সংকটের মুখে সৌদি আরব যে “অসাধারণ সংযম” দেখিয়েছে, তার প্রশংসা করেছেন তিনি। একই সঙ্গে তিনি অবিলম্বে সংঘাতের অবসান, স্বাভাবিক অবস্থায় ফেরা এবং মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানিয়েছেন।
শরিফ বলেন, “আমি হিজ রয়্যাল হাইনেসকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে অবহিত করেছি।” প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া পৃথক বিবৃতিতে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানের শান্তি উদ্যোগের গভীর প্রশংসা করেছেন এবং উভয় নেতা ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে সম্মত হয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের অবসানে পাকিস্তান নিজেকে আলোচনার সম্ভাব্য স্বাগতিক দেশ হিসেবে তুলে ধরছে। এরই মধ্যে এই ফোনালাপটি অনুষ্ঠিত হলো। মঙ্গলবার শাহবাজ শরিফ বলেছিলেন, চলমান সংঘাতের একটি ব্যাপক ও চূড়ান্ত সমাধানের লক্ষ্যে অর্থবহ আলোচনার আয়োজন করতে পারলে পাকিস্তান নিজেকে সম্মানিত বোধ করবে এবং এর জন্য তারা প্রস্তুত রয়েছে।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!