মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে।
মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে।   ছবি: সংগৃহীত

ভূরাজনৈতিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। রয়টার্স জানিয়েছে, বুধবার (২৫ মার্চ) মূল্যবান ধাতুটির দাম বেড়েছে ২ শতাংশের বেশি।

 স্পট সোনার দাম ২.২% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৫৭০.৭৪ ডলারে পৌঁছেছে। এছাড়া এপ্রিল মাসের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ চুক্তির দাম ৩.৮% বেড়ে ৪,৫৬৯.১০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, ডলারের দুর্বলতা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনা স্বর্ণকে পুনরায় ‘নিরাপদ বিনিয়োগ’ হিসেবে আকর্ষণীয় করেছে। ওসিবিসি ব্যাংকের কৌশলবিদ ক্রিস্টোফার ওং বলেন, ডলারের শক্তি কিছুটা কমে যাওয়ায় স্বর্ণের ওপর চাপ কমেছে।

এদিকে, তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। যুদ্ধবিরতির সম্ভাবনায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমায় দাম পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা এগোচ্ছে। ওয়াশিংটন ইরানের কাছে ১৫ দফা প্রস্তাব পাঠিয়েছে।

স্বর্ণের সঙ্গে সঙ্গে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রূপার দাম ৩.১% বেড়ে প্রতি আউন্স ৭৩.৪২ ডলারে, প্লাটিনামের দাম ১.৮% বেড়ে ১,৯৬৯.৬৪ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.২% বেড়ে ১,৪৫৭.০৭ ডলারে দাঁড়িয়েছে। 

এমআর/আরটিএনএন