বাইডেন প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান গতকাল রাতে ‘দ্য ডেইলি শো’ অনুষ্ঠানে জন স্টুয়ার্টের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি দাবি করেন, ইরানে হামলার আগে দেশটি যে পরমাণু চুক্তির প্রস্তাব দিয়েছিল, মার্কিন প্রতিনিধিদল তা বুঝতেই পারেনি।
ওবামা প্রশাসনের সময় জেক সালিভান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় অংশ নিয়েছিলেন। তখন ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও ওই আলোচনায় উপস্থিত ছিলেন। সালিভান বলেন, “ইরানে বোমা হামলা শুরুর মাত্র কয়েক দিন আগে জেনেভায় ইরানিরা টেবিলে এমন একটি প্রস্তাব রেখেছিল, যা পরমাণু সমস্যা সমাধানের পথে অনেক দূর এগিয়ে যেতে পারত। কিন্তু আমার জানামতে, আমাদের পক্ষ অর্থাৎ আমাদের আলোচকরা বুঝতেই পারেননি তাদের আসলে কী প্রস্তাব দেওয়া হচ্ছে। তারা সেটা উপেক্ষা করেন এবং হামলার সিদ্ধান্ত নেন।”
শুনে অবাক হয়ে স্টুয়ার্ট পাল্টা প্রশ্ন করেন, “প্রস্তাবটা কি ফারসিতে ছিল?” তিনি আরও যোগ করেন, “তারা বুঝল না কেন... ইরানিরা কি কোড ল্যাঙ্গুয়েজ বা সংকেতে আলোচনা করে?”
ফিনল্যান্ডে অবস্থিত ইরানের দূতাবাস এক্সে (সাবেক টুইটার) তাদের এই কথোপকথনের একটি অংশের প্রতিক্রিয়া জানিয়েছে। দূতাবাস বলেছে, সমস্যাটা বোঝার নয়, বরং আসল সমস্যা হলো “ওয়াশিংটন আগেও সিদ্ধান্ত নেওয়ার মালিক ছিল না, এখনো নেই।” দূতাবাস আরও দাবি করে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করছে ইসরায়েল এবং তারা “কখনোই কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে চায়নি।”
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!