যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির যে প্রচেষ্টা চালানো হচ্ছে, তা নিয়ে উপহাস করেছে ইরানের সামরিক বাহিনী। তারা বলছে, মার্কিনিরা আসলে নিজেদের সঙ্গেই আলোচনা করছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
বুধবার (২৫ মার্চ ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় লেফট্যানেন্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি দাবি করেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত কৌশলগত ক্ষমতা এখন “কৌশলগত ব্যর্থতায়” পরিণত হয়েছে।
তিনি বলেন, “যারা নিজেদের বিশ্বশক্তি দাবি করে, তারা পারলে অনেক আগেই এই জগাখিচুড়ি অবস্থা থেকে বেরিয়ে আসত। আপনাদের পরাজয়কে ‘চুক্তি’ হিসেবে সাজাবেন না। আপনাদের ফাঁকা বুলির যুগ শেষ হয়ে গেছে।” জোলফাগারি প্রশ্ন রাখেন, “আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন আপনারা নিজেদের সঙ্গেই আলোচনা করছেন?”
ট্রাম্প প্রশাসন পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফা যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানোর পরপরই জোলফাগারি এই কড়া মন্তব্য করলেন। তিনি আরও বলেন, “শুরু থেকেই আমাদের প্রথম ও শেষ কথা একই ছিল এবং থাকবে: আমাদের মতো কেউ আপনাদের মতো কারও সঙ্গে কখনোই আপস করবে না। এখনও নয়, কখনও নয়।”
সূত্র : দা গার্ডিয়ান
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!