যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের দ্বীপ বা ভূখণ্ডে স্থল কিংবা নৌ-অভিযানের মাধ্যমে চাপ সৃষ্টি করে, তাহলে তেহরান বাব এল-মান্দেব প্রণালিসহ একাধিক কৌশলগত ফ্রন্ট বন্ধ করে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
বুধবার (২৫ মার্চ) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এক সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়। লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করা বাব এল-মান্দেব প্রণালি বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট।
ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, ইরানের সার্বভৌমত্বে আঘাত এলে দেশটি পাল্টা পদক্ষেপ হিসেবে ‘অপ্রত্যাশিত’ নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করতে পারে। তিনি বিশেষভাবে বাব এল-মান্দেব প্রণালির কথা উল্লেখ করে বলেন, উত্তেজনা বাড়লে সেখানে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা ও প্রস্তুতি ইরানের রয়েছে। বিশ্বজুড়ে তেল ও গ্যাস পরিবহনের জন্য এই পথটির গুরুত্ব অত্যন্ত বেশি।
এছাড়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ওই সূত্র জানায়, হরমুজ প্রণালি নিয়ে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নিলে তাদের সামনে আরও নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। উল্লেখযোগ্যভাবে, বৈশ্বিক সমুদ্রপথে তেল পরিবহনের প্রায় ১২ শতাংশ এবং বিপুল পরিমাণ এলএনজি এই প্রণালির মাধ্যমে চলাচল করে। ফলে এটি বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
এর আগে, ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়, যা বিশ্ববাজারে ইতোমধ্যে সংকট সৃষ্টি করেছে। এখন বাব এল-মান্দেব প্রণালিও ঝুঁকিতে পড়লে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও বড় ধাক্কার মুখে পড়তে পারে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!