সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আজ প্রকাশ করা হবে-এমন গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি বলে জানালো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রাথমিক অধিদপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ) এ. কে. মোহম্মদ সামছুল আহসান বলেন, ‘আমরা কোথাও আজ অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হবে, এমন কোনো কথা বলিনি। ফল প্রকাশের আগে অবশ্যই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তাই বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’ অধিদপ্তর সূত্র জানায় এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল ২১ জানুয়ারি প্রকাশ করা হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন।
ফল অনুযায়ী, চট্টগ্রাম জেলায় সর্বাধিক ২ হাজার ৮০৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এরপর কুমিল্লা থেকে ২ হাজার ৫৬৪, কুড়িগ্রাম থেকে ২ হাজার ৪৬০ , দিনাজপুর থেকে ২ হাজার ৪২১ , গাইবান্ধা থেকে ২ হাজার ২৯৫ , সিরাজগঞ্জ থেকে ২ হাজার ১২৩ এবং সুনামগঞ্জ থেকে ২ হাজার ৬০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় গেল ৯ জানুয়ারি ২০২৬ একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারিত ছয়টি শর্ত অনুসারে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!