সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন ৪ এপ্রিল পর্যন্ত
 সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন ৪ এপ্রিল পর্যন্ত   ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ‘অফার ক্যাডেট’ পদে যোগদানের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগ্রহী তরুণ-তরুণীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) এবং ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) কোর্সের অধীন এই নিয়োগ দেওয়া হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৪ এপ্রিল ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: অফিসার ক্যাডেট

পদসংখ্যা: অনির্দিষ্ট

শিক্ষাগত যোগ্যতা
১. সিগন্যালস কোর: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং; ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং; ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০–এর মধ্যে)।

২. ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০–এর মধ্যে)।

৩. আর্মি এডুকেশন কোর (এইসি): অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক এবং মেডিক্যাল ফিজিসিস্ট বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে (সম্মান) কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০–এর মধ্যে)।

৪. রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি): স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে B.Sc, Vet. Sci. & A.H/DVM/B.Sc., AH (Hons)–এ কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০–এর মধ্যে)।

শারীরিক যোগ্যতা

উচ্চতা: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি), ওজন: উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেল অনুযায়ী বিবেচিত হবেন।

আবেদনে বয়স
১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব–২৮ বছর।

প্রার্থীর জন্য অযোগ্যতা

১. আইএসএসবি কর্তৃক ২ বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে)। তবে ৫ বছর আগে ২ বার ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২. যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।

৩. সেনা, নৌ ও বিমানবাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত।

৪. দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।

৫. প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার আগে ল্যাসিক অপারেশন গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ থেকে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৩ মাস অতিবাহিত হতে হবে।

আবেদনের নিয়ম

আবেদনকারী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে Home Page–এর ওপরে ডান পাশে Apply Now–তে ক্লিক করে বর্ণিত কোর্সে আবেদন করতে হবে।

আবেদন ফি

১০০০ টাকা (VISA/Master Card, TAP, Bkash, Nagad, Rocket–এর মাধ্যমে ৫০০ টাকা আবেদন ফি এবং ৫০০ টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ শোধ করতে হবে)।

আবেদনের শেষ তারিখ
৪ এপ্রিল ২০২৬

*বিস্তারিত জানতে ভিজিট করুন সেনাবাহিনীর নিজস্ব ওয়েবসাইটে।