জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘কাস্টমার সার্ভিস’ বিভাগে ‘এক্সিকিউটিভ-নগদ সেবা সাপোর্ট’ পদে দক্ষ জনবল খুঁজছে। গত ০২ মার্চ থেকেই এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সাপ্তাহিক ২দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ-নগদ সেবা সাপোর্ট
বিভাগ: কাস্টমার সার্ভিস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ওয়ার্ড ফাইল/এক্সেল ফাইল/পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি, ই-মেইল পাঠানো ইত্যাদি কম্পিউটার জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে https://nagad.com.bd ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ মার্চ ২০২৬
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!