সরকারি কর্ম কমিশন ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। এরপর পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ এপ্রিল এবং শেষ হবে ৭ মে।
রোববার (১৫ মার্চ) কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার হলে কোনো ধরনের মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই বা নোট, ব্যাগ, চাবি, মানিব্যাগ, গহনা, ব্রেসলেট বা ক্রেডিট/ডেবিট কার্ড বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসব জিনিস সঙ্গে থাকলে পরীক্ষার্থীকে কেন্দ্রের প্রবেশপথে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
কমিশন জানিয়েছে, পরীক্ষার দিন কেন্দ্রের প্রবেশপথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই করা হবে। পাশাপাশি মেটাল ডিটেকটরের মাধ্যমে পরীক্ষার্থীদের তল্লাশি করে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস আছে কি না তা নিশ্চিত করা হবে।
পরীক্ষার্থীদের আগেভাগে সতর্ক করতে, নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার বিষয়ে মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!