বেতন ছাড়াও থাকছে নানা সুবিধা, আরএফএল গ্রুপে চাকরির সুযোগ।
বেতন ছাড়াও থাকছে নানা সুবিধা, আরএফএল গ্রুপে চাকরির সুযোগ ।   ছবি: সংগৃহীত

আরএফএল গ্রুপ (RFL Group) সম্প্রতি সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : আরএফএল গ্রুপ

পদের নাম : সেলস এক্সিকিউটিভ

পদসংখ্যা : ৩০০

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

কাজের ধরন : 
১.মাসিক ও বার্ষিক বিক্রয়ের লক্ষ্য অর্জন করা।

২.নতুন গ্রাহক তৈরি ও বিদ্যমান গ্রাহকের সঙ্গে সম্পর্ক বজায় রাখা।

৩.পণ্য আকর্ষণীয়ভাবে ডিসপ্লে করা ও স্টক সঠিকভাবে সাজানো।

৪.শোরুম পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা।

৫.প্রতিযোগী বাজার ও বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা।

৬.দৈনিক, সাপ্তাহিক ও মাসিক বিক্রয় রিপোর্ট প্রস্তুত করা।

৭.শোরুম ম্যানেজার ও টিমের সঙ্গে সমন্বয় করে লক্ষ্য অর্জনে সহযোগিতা করা।

কর্মক্ষেত্র : শোরুমে

বয়সসীমা : ১৮–৩০ বছর

কর্মস্থল : যেকোনো জায়গায়

বেতন : ১২,০০০–১৯,০০০ টাকা (মাসিক)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসের ব্যবস্থা রয়েছে।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে কোম্পানির ওয়েবসাইটে ভিজিট ও  ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ১৬ মার্চ, ২০২৬।

এমআর/আরটিএনএন