আজ থেকে শুরু হল বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের জন্য আবেদন । দেশের ৬৪ জেলা থেকে পুরুষ ও নারী প্রার্থীদের এই পদের জন্য আহ্বান জানানো হয়েছে। আবেদন ফি ৪০ টাকা (টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে)।তবে পুলিশে কনস্টেবল পদে কতজন নেবেন, তা এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
কনস্টেবল পদে বাছাইপ্রক্রিয়া ও আবেদনের নিয়মাবলি—
আবেদনের প্রথম ধাপ
http://police.teletalk.com.bd-এ লগ-ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ৪৫ সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) বাবদ জমা করতে হবে।
দ্বিতীয় ধাপ
প্রত্যেক প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৪৫ টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ২ টি এসএসএস প্রেরণ করতে হবে;
প্রথম এসএমএস: TRC User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
দ্বিতীয় এসএমএস: SMS TRC Yes-PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
বাছাইপ্রক্রিয়ার প্রথম ধাপ
প্রিলিমিনারি স্ক্রিনিং: অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই বা Physical Endurance Test (PET)–এর জন্য বাছাই করা হবে।
দ্বিতীয় ধাপ
প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাইমিং)-এ অংশগ্রহণ করতে হবে।
তৃতীয় ধাপ
শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test-এ উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
লিখিত পরীক্ষার জন্য ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৫৬ টাকা।
চতুর্থ ধাপ
মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পঞ্চম ধাপ
স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
শেষ ধাপ
প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতাসহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ৫ মার্চ ২০২৬, সকাল ১০টা;
আবেদন শেষ: ৩১ মার্চ ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!