প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে। এ দিনটিতে মানুষ তার প্রিয়জনের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে কার্ড, ফুল, চকলেট কিংবা ছোট উপহারের মাধ্যমে। তবে কেবল প্রেমিক প্রেমিকাই নন অনেকে বন্ধু, পরিবার কিংবা জীবনের বিশেষ মানুষদের প্রতিও এ দিন ভালোবাসা জানান।
কে ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন?
ভ্যালেন্টাইনস ডে নামটি এসেছে সেন্ট ভ্যালেন্টাইন নামের এক খ্রিস্টান ধর্মযাজকের স্মরণে। ঐতিহাসিক তথ্য ও কিংবদন্তির মিশেলে তার পরিচয় ঘিরে নানা গল্প প্রচলিত রয়েছে। সবচেয়ে জনপ্রিয় কাহিনি অনুযায়ী, তিনি ছিলেন তৃতীয় শতাব্দীতে রোমের একজন পুরোহিত।
সে সময়ের রোমান সম্রাট ক্লডিয়াস মনে করতেন, অবিবাহিত পুরুষেরা ভালো সৈনিক হতে পারে। তাই তিনি তরুণদের বিয়ে নিষিদ্ধ করেছিলেন। কিন্তু ভ্যালেন্টাইন এই সিদ্ধান্তকে অন্যায় বলে মনে করেন এবং গোপনে তরুণ-তরুণীদের বিবাহ পড়াতে থাকেন। বিষয়টি জানাজানি হলে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
কথিত আছে, কারাগারে থাকার সময় তিনি জেলারের মেয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জড়িয়ে পড়েন। মৃত্যুদণ্ড কার্যকরের আগে ১৪ ফেব্রুয়ারি তিনি ওই তরুণীর উদ্দেশে একটি চিঠি লেখেন, যেখানে স্বাক্ষর করেন “তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে।” এই বাক্যাংশই পরবর্তীতে ভালোবাসার বার্তার প্রতীক হয়ে ওঠে।
কীভাবে শুরু হলো ভ্যালেন্টাইনস ডে?
ভ্যালেন্টাইনস ডে-র আনুষ্ঠানিক উদযাপন শুরু হয় পঞ্চম শতকে। ৪৯৬ খ্রিস্টাব্দে পোপ জেলাসিয়াস ১৪ ফেব।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!