জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে ছয়জন নিহতের ঘটনায় দায়ী আসামিদের বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার নতুন দিন ধার্য করেছেন আগামী ২৬ জানুয়ারি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেছেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় মোট আটজন আসামি রয়েছে। এর মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন—শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। বাকি চারজন পলাতক—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
মামলায় মোট ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। ২৩ কার্যদিবসে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের সাফাই সাক্ষ্য হিসেবে জবানবন্দি দেওয়া হয়। জুলাই আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সাক্ষী হয়ে আসামিদের শাস্তি চেয়েছেন।
প্রসিকিউশন সব আসামির সর্বোচ্চ সাজা দাবি করেছেন। অন্যদিকে, আসামিপক্ষ তাদের বেকসুর খালাস চেয়েছে। গ্রেপ্তার চার আসামি নিজস্ব আইনজীবী নিয়োগ করেছেন, পলাতক চারজনের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিযুক্ত রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় পুলিশ গুলি চালায়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!