যুক্তরাষ্ট্র, নির্বাচন
সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।   ছবি: সংগৃহীত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেয়নি বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ইসি ভবনে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, কারা ক্ষমতায় আসবে সেটা একমাত্র বাংলাদেশের জনগণই ঠিক করবে। যারাই ক্ষমতায় আসবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। গত সপ্তাহে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তিনি আমাকে বলেছেন যে, নির্বাচনের দিন হবে উৎসবমুখর। আমরাও তাই আশা করি, নির্বাচনটি উৎসবমুখর হোক। 

তিনি বলেন, ভোটের ফলাফল কি হবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না। মানুষের ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

এমকে/আরটিএনএন