২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন—পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরোর নির্বাচন অনুষ্ঠিত হয়। পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কোকে সভাপতি এবং বাংলাদেশ, জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়াকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা। সংঘাত-পরবর্তী ও সংঘাতপ্রবণ দেশগুলোতে টেকসই শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখতে এই কমিশন কাজ করে। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘে শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে কমিশনটি গঠিত।
২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ শান্তি বিনির্মাণ কমিশনের সদস্য। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছে।
এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে তাঁর চিফ অব স্টাফ উপস্থিত ছিলেন। তাঁরা বক্তব্যে শান্তি বিনির্মাণ কমিশনের ভূমিকা ও কার্যকারিতার ওপর গুরুত্বারোপ করেন।
এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই দায়িত্বে আস্থা রাখার জন্য কমিশনের সদস্যদের ধন্যবাদ জানায়। পাশাপাশি জাতিসংঘের শান্তি বিনির্মাণ কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!