৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর কাছে পৌঁছেছে পোস্টাল ব্যালট।
৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর কাছে পৌঁছেছে পোস্টাল ব্যালট।   ছবি: সংগৃহীত

৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর কাছে পৌঁছেছে পোস্টাল ব্যালট। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

এতে জানানো হয়, ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে পোস্টাল ব্যালট। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ ভোটার ভোট দিয়েছেন।

নির্বাচন কমিশন জানায়, ভোটার কর্তৃক ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে। এর মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা।

পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে ভোটদান কার্যক্রমের অংশ হিসেবে ভোটারদের কাছে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছে ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোটার। ভোটার কর্তৃক পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে ২ লাখ ৭৬ হাজার ২৭২টি ব্যালট। রিটার্নিং কর্মকর্তা ৮৩ হাজার ৯৪২ টি ব্যালট গ্রহণ করেছেন ।

এমআর/আরটিএনএন