দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে পৌঁছছে ভোট সরঞ্জাম।
দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে পৌঁছছে ভোট সরঞ্জাম।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাঙামাটির দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে।

জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা নাজমা আশরাফী জানিয়েছেন, জেলার ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি দুর্গম পাহাড়ে অবস্থিত। শনিবার সকাল ৯টা থেকে এই কেন্দ্রগুলোর মধ্যে চারটিতে বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি ব্যালট বক্সসহ ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পৌঁছে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের ভাষ্য অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনে এই ২০টি দুর্গম কেন্দ্রে সব সরঞ্জাম ও কর্মী পৌঁছে দেওয়া হবে।

রাঙামাটির দশ উপজেলার ভোটার সংখ্যা মোট পাঁচ লাখ নয় হাজার ২৬৭। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৪১০, নারী ভোটার দুই লাখ ৪৫ হাজার ৮৫৫ এবং হিজরা ভোটার দুই জন।

দুর্গম কেন্দ্রে হেলিকপ্টার পাঠানোর প্রক্রিয়ার মধ্যে বাঘাইছড়িতে ছয়টি, বরকল উপজেলায় দুটি, জুরাছড়িতে সাতটি এবং বিলাইছড়ি উপজেলায় পাঁচটি কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে। এসব কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩০ হাজারের বেশি।

সিমু/আরটিএনএন