"ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকবে বিশেষ নিরাপত্তা: ডিএমপি কমিশনার
"ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকবে বিশেষ নিরাপত্তা: ডিএমপি কমিশনার   ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানালেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার  দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত 'নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত' সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডিএমপিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৬১৪টি। এই কেন্দ্রগুলোতে ৪ জন করে পুলিশ সদস্য থাকবে। ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তিনি আরো জানান ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বডি ক্যামেরা এবং সাতজন পুলিশ দয়িত্ব পালন করবে। 
তিনি আরও বলেন, ডিএমপির ২৫ হাজার সদস্যের নির্বাচনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

এ ্ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম  উপস্থিত ছিলেন ।

এমআর/আরটিএনএন