পোস্টাল ব্যালটের মাধ্যমে পাঁচ লাখের বেশি প্রবাসী ভোট দিয়েছেন বলে জানালো নির্বাচন কমিশন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধনসংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন।
ইসি জানায়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩টি ব্যালট প্রবাসী ভোটাররা গ্রহণ করেছেন। গ্রহণকৃত ব্যালটের মধ্যে ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন প্রবাসী ভোট দিয়েছেন বলে জানায় কমিশন। ভোট দেয়ার পর এসব ব্যালট দেশে ফেরত পাঠানোর জন্য ৫ লাখ ২ হাজার ৪৮৭ জন প্রবাসী পোস্ট অফিসে ব্যালট জমা দেন। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন।
দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটগ্রহণ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্যও পোস্টাল ব্যালট পাঠানো হয়। কমিশনের তথ্যমতে, দেশের ভেতরে মোট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার ৮৪১ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৫ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন ইতোমধ্যে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেছেন। ভোট দেয়ার পর ৫ লাখ ৪০৮টি ব্যালট পোস্ট অফিসে জমা দেয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা এর মধ্যে ৩ লাখ ১০ হাজার ১৫৪টি ব্যালট গ্রহণ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন ও গণভোটের সব কার্যক্রম শেষ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোট হবে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!