পঙ্কজ ত্রিপাঠী অভিনয় থেকে বিরতি নিলেন।
পঙ্কজ ত্রিপাঠী অভিনয় থেকে বিরতি নিলেন।   ছবি: সংগৃহীত

বলিউডের প্রখ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী অনির্দিষ্টকালের জন্য অভিনয় এবং মিডিয়ার আলো থেকে বিরতি নেবেন। দীর্ঘ সময় ধরে টানা কাজের ক্লান্তি এবং নতুনত্বের অভাব তাকে এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “এক সময় কাজের ধারা এতটাই সাধারণ হয়ে গিয়েছিল যে, অভিনয়ের প্রতি আগ্রহ কমে যাচ্ছিল। নিজের মানসিক ভারসাম্য বজায় রাখতে এবং অভিনয়ের আনন্দ ফিরে পেতে আমি বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

অভিনেতা আরও জানিয়েছেন, এখন তিনি এমন কাজ করতে চান যা কেবল আর্থিক দায়বদ্ধতার জন্য নয়, বরং শিল্পী হিসেবে সৃজনশীলতা ও সন্তুষ্টি যোগাবে। “কাজ মানে আমার জন্য শিক্ষা, চ্যালেঞ্জ এবং উত্তেজনা যদি তা না থাকে, আমি সে কাজ করব না,” যোগ করেন তিনি।

করোনার পর জীবনযাত্রার অস্বাভাবিক গতিও এই বিরতির পেছনে একটি কারণ হিসেবে উল্লেখ করেছেন পঙ্কজ। তিনি মনে করেন, একজন অভিনেতার দক্ষতা ঠিকভাবে ব্যবহার করার আগে নিজেকে পুনঃসংগঠিত করা প্রয়োজন।

গত বছর মাত্র একটি সিনেমা ‘মেট্রো… ইন দিনো’ এবং একটি ওয়েব সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস: আ ফ্যামিলি ম্যাটার’ মুক্তি পেয়েছে তার। দীর্ঘ শুটিং এবং কাজের চাপ শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল তাকে।

এই বিরতিকে পঙ্কজ ত্রিপাঠী দেখছেন নিজের শিল্পীজীবনের নতুন উদ্দীপনা ফিরে পাওয়ার একটি সময় হিসেবে।

সিমু/আরটিএনএন