কুমিল্লার বরুড়া জলম ইউনিয়নের  জামাতের আমির নিখোঁজ
কুমিল্লার বরুড়া জলম ইউনিয়নের  জামাতের আমির নিখোঁজ   ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়ায় জলম ইউনিয়নের জামাত আমীর মাওলানা তৌফিকুর রহমানকে গুম করার অভিযোগ উঠেছে।  সোমবার সকালে নির্বাচনের কাজে তিনি বাড়ি থেকে বের হন।  সারাদিন নেতাকর্মীদের সাথে ছিলেন। বিকেলে  ৪ টায় জলম বাজারে নামাজের উদ্দেশ্যে যাওয়ার পর থেকে  তার সাথে সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 এ ঘটনায়  তার পরিবার থানায় একটা জিডি করেছেন।  পুলিশ জানায়, তার মোবাইলের লাস্ট লোকেশন ছিল বিকেল ৪:১৬ মিনিটে বানিয়াচর, চান্দিনায়।

পরিবারের  স্বজনরা জানায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাকে গুম করা হয়েছ বলে সন্দেহ করছেন তারা।  তিনি কখনোই রাত ৯ টার পর বাড়ির বাহিরে থাকেননি বলে জানান তারা। 

এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।