৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ।
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ।   ছবি: সংগৃহীত

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ করা হয়েছে। ১২৩৮৫ জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ ঘোষণা করেছে পিএসসি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন। 

এবারের ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।  

গেল ৩০ জানুয়ারি ঢাকা ও অন্য সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে বড় একটি অংশ নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে (৬৫০ জন)। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হবে।

এমআর/আরটিএনএন