ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। তবে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের শূন্যতা বা অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা থাকলে, নির্বাচিত সরকার চাইলে তিনি আরও কিছুদিন দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা তিনটায় উপচার্যের কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, “আমি ব্যক্তিগতভাবে আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হঠাৎ করে কোনো প্রশাসনিক শূন্যতা তৈরি হলে সেটি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সমস্যার কারণ হতে পারে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য একটি *স্মুথ ট্রানজিশন* বা সুশৃঙ্খল রূপান্তর প্রয়োজন। সে কারণে সরকার যদি মনে করে যে এই রূপান্তর প্রক্রিয়ায় তাঁকে আরও কিছু সময় দায়িত্বে রাখা প্রয়োজন, কিংবা সংশ্লিষ্ট অংশীজনরা যদি তাঁর কাছ থেকে আরও কিছু সময় চান, তাহলে তিনি বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত আছেন।
ড. নিয়াজ আহমদ খান বলেন, “সরকার যদি মনে করে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাকে আরও কিছুদিন দায়িত্ব পালন করতে হবে—আমি সেটি দায়িত্ব হিসেবে গ্রহণ করবো। তবে সেটি হবে সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতির ওপর নির্ভর করে।”
সংবাদ সম্মেলনে তিনি শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা, চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা এবং বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত কোনো আগ্রহ বা ক্ষমতার মোহ থেকে নয়, বরং প্রতিষ্ঠানিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েই তিনি এই অবস্থান নিয়েছেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১ (২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে এই নিয়োগ দেয়া হয়।
২০২৪ সালের ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান প্রতিষ্ঠানটির ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!