অনিয়ন্ত্রিত জীবনধারা ও খারাপ খাদ্যাভ্যাসের কারণে অনেকেরই হজমের সমস্যা দেখা দেয়। গ্যাস্ট্রিক, বদহজম, পেটে ফোলা বা ব্যথা এগুলো এখন অনেকেরই দৈনন্দিন সমস্যা। তবে নিয়মিত কিছু খাবার খেলে এই সমস্যাগুলো কমানো সম্ভব।
১. কলা
কলা হজমে সহায়ক এবং এতে উপস্থিত ফাইবার পেটের কার্যকারিতা বাড়ায়। প্রতিদিন অন্তত ১টি কলা খাওয়ার অভ্যাস গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে।
২. ডাবের পানি
প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডাবের পানি পেটে গ্যাস কমাতে কার্যকর। এতে থাকা খনিজ ও ভিটামিন হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পেটকে ঠান্ডা রাখে।
৩. দই
দই হজম শক্তি বাড়ায় এবং অন্ত্রের ব্যাকটেরিয়াকে স্বাস্থ্যকর রাখে। দুপুরের খাবারের পর ১ ছোট পাত্র টক দই খেতে পারেন। চিনি মেশানো এড়িয়ে চলুন, সামান্য লবণ মিশিয়ে খাওয়া যেতে পারে।
৪. রসুন
রসুন প্রতিদিন সকালে খালি পেটে খেলে হজমে সহায়ক। এছাড়া দুপুরের খাবারে ১ কোয়া কাঁচা রসুন বেটে খাওয়া যায়। এটি অন্ত্রের ব্যাকটেরিয়াকে স্বাস্থ্যকর রাখে এবং পেটের কার্যকারিতা বাড়ায়।
অতিরিক্ত পরামর্শ:
• দিনে ৮–১০ গ্লাস পানি পান করুন।
• ফাস্টফুড ও তেল-মশলাদার খাবার সীমিত করুন।
• ধীরে ধীরে খাওয়া এবং সঠিক সময়ে খাবার গ্রহণ হজম প্রক্রিয়াকে সহজ করে।
নিয়মিত এই খাবারগুলো খাদ্যতালিকায় রাখলে গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা অনেকটা কমানো সম্ভব।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!