রাজধানীসহ বিভিন্ন ভোটকেন্দ্রে চলমান নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে কমনওয়েলথ অবজারভার গ্রুপ। প্রতিনিধি দলের চেয়ারম্যান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ. ই. নানা আকুফো আডো বলেছেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া মসৃণভাবে চলছে এবং আশা করা হচ্ছে দিনভর এ ধারাবাহিকতা বজায় থাকবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সকাল সাতটা থেকেই কমনওয়েলথের পর্যবেক্ষক দলটি কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি, ভোটারদের উপস্থিতি ও নির্বাচন পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করে।
নানা আকুফো আডো বলেন, যতদূর তারা পর্যবেক্ষণ করেছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে চলছে। তিনি আশা প্রকাশ করেন, পুরো নির্বাচন প্রক্রিয়া একইভাবে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
২৩ সদস্যের কমনওয়েলথ অবজারভার গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ঘানার সাবেক এই প্রেসিডেন্ট। প্রতিনিধি দলটি দিনভর রাজধানীসহ বিভিন্ন এলাকার ভোটকেন্দ্র পরিদর্শনের মাধ্যমে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নির্বাচনের সার্বিক পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ এবং নির্বাচন ব্যবস্থাপনার মান যাচাই করে পরে তাদের পর্যবেক্ষণ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!