কড়াইলের ভোটকেন্দ্রে উপচে পড়া ভিড়।
কড়াইলের ভোটকেন্দ্রে উপচে পড়া ভিড়।   ছবি: আরটিএনএন

রাজধানী ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কড়াইল বস্তির সংলগ্ন টিএনটি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরুষ ভোটারের একাধিক দীর্ঘ সারি। ভোট প্রদানের হারও এখানে অনেক বেশি।

কেন্দ্রগুলোতে ধানের শীষ ও দাড়িপাল্লা এবং মোরগ মার্কার প্রার্থীর পোলিং এজেন্টের দেখা গিয়েছে।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম ঘণ্টায় কিছুটা ভোট কম পড়লেও পরের ঘন্টাগুলোতে গড়ে ৪০ জন করে ভোট দিচ্ছেন। তারা জানান শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলেও তারা দাবি করেন।