মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোটারদের সরব উপস্থিতি।
মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোটারদের সরব উপস্থিতি।   ছবি: আরটিএনএন

মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোটারদের সরব উপস্থিতি। সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে। কোথাও কোন ঝামেলা নেই।  সেনাবাহিনী, র্যাব,পুলিশ, আনসার বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি আছে। সবাই শান্তিপুর্ণভাবে ভোট দিয়ে হাসিমুখে বাসায় ফিরছে। আবার কেউ কেউ ফলাফল পর্যন্ত অপেক্ষার কথা বলছে। 

এখানে ১০/১২ জন তৃতীয় লিঙ্গের ভোটারও ভোট দিয়েছেন। তারা তাদের স্থায়ী বাসস্থান ও কর্মসংস্থানের আশায় ভোট দিয়েছেন বলে জানিয়েছেন। 

একজন নারী ভোটার জানান,  যেই ক্ষমতায় আসুক মেয়েদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় যেন কার্পণ্য না করে। সকালে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা তৈরি হলেও এখন প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে।