কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তের নাম শাহিন মালিথা (২৮)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
শাহিন মালিথা তালবাড়ীয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শাহিন ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট পেপার গ্রহণ করেন। কিন্তু নির্ধারিত ব্যালট বাক্সে তা জমা না দিয়ে সাদা কাগজ জমা দিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা করেন। সন্দেহ হলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!