রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বালিকা শাখা কেন্দ্রে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশ প্রশাসন বিএনপির কর্মীদের ভোট প্রদান করার পরও কেন্দ্রে প্রবেশের অনুমতি দিচ্ছে। এ অভিযোগের জেরে জামায়াতের নেতাকর্মীরা ভোটকেন্দ্রের সামনে জড়ো হন।
অন্যদিকে বিএনপি কর্মীদের অভিযোগ, জামায়াতের নেতাকর্মীরা কেন্দ্র দখলের চেষ্টা করছে।
পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ উভয় পক্ষকে কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে ঘটনাস্থলে এখন পর্যন্ত পুলিশ ছাড়া সেনাবাহিনী, র্যাব বা বিজিবির সদস্যদের দেখা যায়নি বলে জানা গেছে।
কেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশের এক কর্মকর্তা জানান, সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলে আসছেন।
আজ দুপুর ১২টার দিকে জামায়াতের এক নারী কর্মীকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এরপর থেকে কেন্দ্রটি মাঝে মাঝে উত্তপ্ত হয়ে উঠছে, আবার কিছু সময়ের জন্য পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
এদিকে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান কেন্দ্রটি পরিদর্শন করেন। তার পরিদর্শনের পরপরই কেন্দ্রে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। বিএনপির যারা ভোট দিয়ে গেছে তারা আবার কেন্দ্রে ঢুকার চেষ্টা করছে
ঢাকা ১৫ কেন্দ্রে প্রায় ৩৫ হাজারের বেশি ভোটার রয়েছে, যা এলাকাটির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!