ইসি সিনিয়র সচিব।
ইসি সিনিয়র সচিব।   ছবি: সংগৃহীত

৩৬ হাজার ৩১ কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে ৪৭.৯১ শতাংশ।

জামায়াতের দাবি প্রসঙ্গে ইসি সচিব বলেন, ভোট বন্ধের সুযোগ আছে কি না? হতে পারে। অভিযোগ আছে। তবে তথ্য না নিয়ে বলতে পারব না। আগাম বলা উচিত না। আগাম বললে মানুষ বিভ্রান্ত হবেন। সেজন্য অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, সে অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন। এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতিতে সমস্যা নেই।

তিনি বলেন, ওনারা (কেন্দ্র) বলেছিলেন দুপুর পর্যন্ত ভোটের ফ্লো কম ছিল। কত শতাংশ ভোট আশা করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে শতাংশ শেষ পর্যন্ত কাস্ট হবে, ওইটাই আশা করছি।