জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পর ভোট গণনা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা সে বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এবং বিএনপির মিডিয়া সেলের প্রধান অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, আমাদের অবস্থান খুবই পরিষ্কার। নির্বাচনের প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ এখনো বাকি আছে, সেটি হচ্ছে ভোট গণনা। গণনা শেষে এবং পূর্ণাঙ্গ তথ্য হাতে পাওয়ার পরই আমরা মতামত জানাব।
তিনি জানান, দেশের প্রায় ৪৩ হাজার কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ৩০০ আসনের পূর্ণাঙ্গ রিপোর্ট বিশ্লেষণের পর বিএনপি বিস্তারিত বক্তব্য দেবে।
এক প্রশ্নের জবাবে অধ্যাপক পাভেল বলেন, নির্বাচনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নতুন কিছু নয় এবং বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এ ধরনের অভিযোগ বহুবার এসেছে।
অন্যদিকে, একই প্রশ্নের জবাবে মাহদী আমিন জানান, কুমিল্লার মুরাদনগর, নোয়াখালীর হাতিয়াসহ বিভিন্ন এলাকায় অসংহতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে।
মৃত ব্যক্তির ভোট দেওয়ার অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক পাভেল বলেন, রাজনৈতিক দল হিসেবে আমরা যে কোনো অভিযোগ করার আগে সেটি যাচাই-বাছাই করে নিশ্চিত হতে চাই। অভিযোগ এসেছে, তবে বিষয়টি পরীক্ষা করে আপনাদের জানানো হবে।
এর আগে, লিখিত বক্তব্যে মাহদী আমিন বলেন, নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারকে ধন্যবাদ জানানো হচ্ছে। একই সঙ্গে সহিংসতায় আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
বিএনপি দাবি করে, নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে সহিংসতা, কারচুপি ও কালো টাকার ব্যবহার হয়েছে। অনেক জায়গায় ভোটারদের হুমকি দিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
তিনি আরও বলেন, কিছু কেন্দ্রে আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে এবং জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটেছে। অনেক ভোটার তাদের ভোট দিতে পারেননি বলেও অভিযোগ করেছেন।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা গেলে ধানের শীষের বিজয় অনিবার্য।
শেষে বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ফলাফল নিশ্চিত হওয়ার আগে কেউ যেন ভোটকেন্দ্র ত্যাগ না করেন এবং গণনা ও ফল ঘোষণার সময় উপস্থিত থেকে অনিয়ম প্রতিরোধ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া ছেলের সদস্য শায়রুল কবির প্রমুখ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!