এনসিপি, আখতার
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর–৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে ১৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৫৭টি কেন্দ্রের ফলাফলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন শাপলা কলি প্রতীকে এগিয়ে আছেন। তিনি এই কেন্দ্রগুলোতে পেয়েছেন ৭২ হাজার ৮৯৭ ভোট।

এই আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৪৩৯ ভোট, যা আখতার হোসেনের চেয়ে প্রায় ১৫ হাজার কম। এছাড়া জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ১৭ হাজার ৮৯৫ ভোট।

নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে। স্থানীয়রা জানিয়েছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, কোনো বড় ধরনের অঘটন ঘটেনি।