নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘খুব দেরি হলেও এটা ১৬ কিংবা ১৭ (ফ্রেব্রুয়ারি) তারিখ। এর পরে যাবে না।’
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শপথের প্রস্তুতির কাজ গতকাল থেকে শুরু হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের গেজেটও আজ প্রকাশিত হয়েছে। প্রধান উপদেষ্টা ও টিম দ্রুতগতিতে কাজ করছেন।
শপথ পড়ানোর বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, “এটি পরে জানানো হবে। তবে সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে।” বিদ্যমান সংবিধান অনুযায়ী, শপথ পড়াবেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তাঁর মনোনীত ব্যক্তি। যদি তিন দিনের মধ্যে স্পিকার উপস্থিত না থাকেন, তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন।
সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, শিরীন শারমিন চৌধুরীকে ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগের পর প্রকাশ্যে দেখা যায়নি। তাই প্রয়োজনে সিইসি এ এম এম নাসির উদ্দিন শপথ পড়াতে পারেন।
নির্বাচনের ফলাফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়েছেন। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়েছে এবং তাদের নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের অন্য শরিকরা ৯টি আসন নিয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!