জাতির উদ্দেশে ভাষণ দেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি এ ভাষণ প্রদান করবেন।
তথ্য মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় দেশের সব টেলিভিশন ও বেতারসহ সম্প্রচার মাধ্যমকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সৌজন্যে ভাষণটি সরাসরি সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!