ইফতার বিতরণে বাধা, সন্ত্রাসী তৎপরতা ও নারীদের হয়রানির অভিযোগ
ইফতার বিতরণে বাধা, সন্ত্রাসী তৎপরতা ও নারীদের হয়রানির অভিযোগ।   ছবি: সংগৃহীত

পবিত্র রমজানের ইফতার বিতরণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা শুধু ব্যানার ও ইফতারসামগ্রী ভাঙচুরেই সীমাবদ্ধ থাকেনি, তারা নারী স্বেচ্ছাসেবীদের সঙ্গে শারীরিকভাবে অসদাচরণ ও ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি তারা চাঁদা দাবি করেছে বলেও অভিযোগ উঠেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর কাওরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা গেছে, একটি জাতীয় পর্যায়ের সেবামূলক প্রতিষ্ঠান অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করছিল। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে এসে হামলা চালায়, ভাঙচুর করে এবং কর্মসূচি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে।

হামলাকারীরা শুধু ব্যানার ও সামগ্রী ভাঙচুরেই সীমাবদ্ধ থাকেনি নারী স্বেচ্ছাসেবীদের সঙ্গে শারীরিকভাবে অসদাচরণ ও ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি তারা চাঁদা দাবি করেছে বলেও অভিযোগ উঠেছে। এতে উপস্থিত স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা নিজেদের একটি প্রতিষ্ঠান পরিচালনার কথা উল্লেখ করে বলে ওই এলাকায় অন্য কোনো সংগঠন যেন ইফতার কার্যক্রম পরিচালনা না করে।

জানা গেছে, সন্ত্রাসী মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসী সেহানুর রহমান আসিফ,সন্ত্রাসী মোহাম্মদ ফারুক, সন্ত্রাসী সাকিব হাসান শাওন, সন্ত্রাসী মোহাম্মদ জাকির হোসেন, সন্ত্রাসী রুবেল আহমেদ হিমেলসহ আরও কয়েকজন এ হামলায় অংশ নেয়।

সুবিধাভোগী ও স্থানীয়দের ভাষ্য, রমজানের মতো পবিত্র মাসে মানবিক উদ্যোগে এমন হামলা অত্যন্ত নিন্দনীয়। তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

রমজানের মানবিক পরিবেশে এ ধরনের সহিংসতার অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।