সংস্কার পরিষদে শপথ না নিলে বিএনপির ৫ বছর ক্ষমতায় থাকা খুব কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার বগাবাড়িতে নির্বাচন-পরবর্তী সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নেতাকর্মীদের দিক-নির্দেশনা প্রদানের জন্য আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার বিষয়ে যে কথা বলেছেন, এ কথাটা বাংলাদেশের মানুষের গণরায়, গণভোটকে তিরস্কার করা হয়েছে। এই একই ভাষ্য যদি বিএনপির হয়, আমরা মনে করবো বিএনপির প্রতি আগামীতে জনগণের এ আস্থা আর থাকবে না। ফলে আগামী ৫ বছর ক্ষমতায় টিকে থাকাটাও তাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে।
তিনি বলেন, তারা যদি বলে এই শপথ নেওয়া সংবিধানে নেই, তাহলে তাদের এই ২০২৬ সালের নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসাটাওতো সংবিধানের কোথাও নেই। তাহলে ওই নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়াটাও সংবিধানের কোথাও নেই। তাহলে এই বাংলাদেশে যে জুলাইয়ে যে অভ্যুত্থান হলো, যেই অভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রত্যেকটা ঘটনা ঘটলো, এই জুলাইয়ের অভ্যুত্থানতো সংবিধানের কোথাও নেই।
সাংগঠনিক সভার বিষয়ে সাংবাদিকদের সারজিস আলম বলেন, নির্বাচনের আগে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে উত্তরাঞ্চলের প্রত্যেকটি আসনের প্রার্থীদের কাছে আমার যাওয়া উচিত ছিল। অন্তত যে আসনগুলোতে আমাদের প্রার্থী আছে; সেই আসনগুলোতে আমার যাওয়া প্রয়োজন ছিলো। কিন্তু আমি নিজেও প্রার্থী হওয়ায় তা সম্ভব হয়নি। কোথাও হয়তো আমরা জয়ী হয়েছি, কোথাও হতে পারিনি। নির্বাচনে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করেছে, তাদের সঙ্গে দেখা করাটা জরুরি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!