জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ বিশিষ্ট কলামিস্ট ও লেখক মহিউদ্দিন আহমদ।
মহিউদ্দিন আহমদ বলেন, ‘খুব অসুস্থ অবস্থায় সালিম সামাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আমি তাঁকে গত শুক্রবার দেখতে গিয়েছিলাম। আজ সকালেই তাঁর মৃত্যু হয়।’
আজ বেলা আড়াইটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
সালিম সামাদ অনুসন্ধানী সাংবাদিকতার জন্য খ্যাত ছিলেন। সাহসী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯০ সালে অশোকা ফেলো নির্বাচিত হন। বিশ্বখ্যাত Time ম্যাগাজিন ছাড়াও ভারতের Outlook ও India Today–এ তিনি লিখেছেন।
পরিবেশ ও উন্নয়নবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন ও গবেষণায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশ–বিদেশের একাধিক গণমাধ্যম, গবেষণাপ্রতিষ্ঠান ও মানবাধিকার সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, ১৯৫২ সালের ১৩ নভেম্বর তাঁর জন্ম।
২০০২ সালে তৎকালীন সরকার তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে। পরে তাঁকে গ্রেপ্তার করে দীর্ঘ সময় কারাগারে রাখা হয়।
সাম্প্রতিক সময়ে তিনি ঢাকা ট্রিবিউন, শুদ্ধস্বর ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিভিউসহ বিভিন্ন মাধ্যমে কলাম লিখছিলেন।
নিজের ফেসবুক পোস্টে মহিউদ্দিন আহমদ লিখেছেন, ‘কারও মৃত্যুসংবাদ শুনতে এবং শোনাতে ভালো লাগে না। অথচ মৃত্যুই জীবনের একমাত্র সত্য। শুক্রবার সকালে দেখতে গিয়েছিলাম। মনে হয়েছিল, শেষ সময়টুকু পার করছে। মিনিট পাঁচেক আগে খবর পেলাম, সে আর নেই। সুহৃদ সালীম সামাদ আমাদের ছেড়ে চলে গেছে। তার মতো সাহসী সাংবাদিক আমার চোখে পড়েনি। তার আত্মার শান্তি হোক।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!