তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে!
তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে!   ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান।

রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

অনলাইন সংবাদমাধ্যম দ‍্য ডিসেন্টও তাজুল ইসলামকে অপসারণের খবর দিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ট্রাইব্যুনালের একটি উচ্চপদস্থ সূত্র দ্য ডিসেন্টকে জানিয়েছে, রোববার দিনের বেলা চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে জনাব তাজুলকে জানানো হয় নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের ইচ্ছার কথা।

সূত্রটি আরও জানিয়েছে, আগামীকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, বিএনপিপন্থী আইনজীবী আমিনুল ইসলামকে এ পদে নিয়োগ দেওয়া হতে পারে।