জুলাই–আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন নামঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আদালত তাকে স্বাস্থ্য প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।
সোমবার (২ মার্চ) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, যিনি জামিন না দেওয়ার জন্য আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী সুব্রত কুমার বলেন, ট্রাইব্যুনাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের একটি প্রতিবেদন চেয়েছে যা এখনও প্রদান হয়নি।
আদালত নির্দেশ দিয়েছেন, আসামির স্বাস্থ্য পরীক্ষা এবং অভিযোগের প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমা দিতে হবে। একই দিন পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
হুমায়ুন কবিরের আইনজীবী জামিন আবেদনে উল্লেখ করেন, তার মক্কেল লিভার সিরোসিসে আক্রান্ত এবং এই রোগে তার দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
মামলায় অপর আসামিরা হলেন— লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। তাদেরকেও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!