প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি
ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।   ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

সোমবার (২ মার্চ) এ চিঠি জমা দেন তিনি। 

চিঠিতে বলা হয়েছে, একজন সংসদ সদস্যকে স্পিকার নির্বাচন করে সেই স্পিকার দ্বারা সংসদ অধিবেশন আহ্বান এবং ভাষণ প্রদানের ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীকে তার সুবিধামত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।