মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে টেলিফোনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
প্রেস সচিব জানান, ইসরায়েল–যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে তারা আলোচনা করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর প্রতি গভীর সংহতি প্রকাশ করেন।
জবাবে আমিরাতের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফোন ও তার আন্তরিক উদ্বেগের জন্য ধন্যবাদ জানান।
ফোনালাপের সময় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ যত্ন নেওয়ায় দেশটির প্রেসিডেন্ট ও সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান তিনি।
ফোনালাপে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমিরাতের প্রেসিডেন্ট এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার বিষয়ে সম্মতি প্রকাশ করেন।
প্রেস সচিব বলেন, আঞ্চলিক সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ওপর এর নেতিবাচক প্রভাব মোকাবিলায় দ্রুত সামরিক উত্তেজনা কমানোর বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেছেন।
তিনি আরও জানান, বিদ্যমান সংকট সমাধান এবং শান্তিপূর্ণ পথ খুঁজে বের করতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার কথাও দুই নেতা পুনর্ব্যক্ত করেছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!