ভোজ্যতেলের দাম আনুষ্ঠানিকভাবে না বাড়লেও রাজধানীর বাজারগুলোতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। আগের তুলনায় তেলের সরবরাহ কমে যাওয়ায় বিপাকে পড়ছেন ক্রেতা ও বিক্রেতারা—এমনটাই অভিযোগ করছেন বাজার সংশ্লিষ্টরা।
সোমবার (৯ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে কথা হয় কয়েকজন তেল বিক্রেতার সঙ্গে। তারা জানান, আগের মতো তেল পাচ্ছেন না, ফলে সীমিত পরিমাণে বিক্রি করতে হচ্ছে।
বিক্রেতা আসলাম বলেন, ‘আগে যেখানে একবারে ৫ লিটার তেল দিত, এখন সেখানে মাত্র ২–৩ লিটার দেওয়া হচ্ছে। তবে প্রতি লিটার আগের মতোই ১৯৫ টাকায় বিক্রি করতে হচ্ছে।’
আরেক বিক্রেতা সাব্বির বলেন, ‘খোলা তেলের ক্ষেত্রে দাম কিছুটা বেড়েছে। কারণ বোতলজাত তেলের মতো খোলা তেলের গায়ে নির্দিষ্ট দাম লেখা থাকে না। তাই অনেকেই নিজেদের মতো করে দাম বাড়িয়ে নিচ্ছেন।’
তিনি আরও জানান, ‘বোতলজাত তেলের দাম আপাতত বাড়েনি, কারণ সেগুলোর গায়ে নির্ধারিত দাম উল্লেখ থাকে। তবে ডিলারদের পক্ষ থেকে আগেই সতর্ক করে বলা হয়েছে, সামনে দাম বাড়তে পারে—সেই প্রস্তুতি নিয়েই থাকতে হবে।’
এদিকে বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, দাম বাড়ার সম্ভাবনা থাকায় কেউ কেউ আগেভাগেই তেল মজুত করতে শুরু করেছেন।
কারওয়ান বাজারের ক্রেতা হাসান বলেন, ‘পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে ভোজ্যতেলের বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে।’
শিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!