এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচকে সামনে রেখে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (২৭ মার্চ) সকালে ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে সরাসরি সিঙ্গাপুরে পৌঁছায় হামজা-জামালরা।
আগামী মঙ্গলবার (৩১ মার্চ) স্বাগতিকদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচের মধ্য দিয়েই এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হামজা-জামালদের এবারের মিশন শেষ হতে যাচ্ছে।
সিঙ্গাপুরে যাওয়ার আগে ভিয়েতনামের বিপক্ষে একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেয় লাল-সবুজের বাংলাদেশ। সেই ম্যাচে ৩-০ ব্যবধানে হারের মুখ দেখলেও দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় দলটি। প্রথমার্ধেই তিন গোল হজম করলেও পরের অর্ধে রক্ষণভাগ শক্ত রেখে আর কোনো গোল হতে দেয়নি বাংলাদেশ, যা কোচিং স্টাফ ও সমর্থকদের কাছে আংশিক স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপে বর্তমানে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচে এক জয়, দুই ড্র ও দুই পরাজয়ে এই অবস্থানে আছে দলটি। এর আগে গত ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম দেখায় ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তাই এবার অ্যাওয়ে ম্যাচে সেই হারের প্রতিশোধ নেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামতে যাচ্ছে দল।
অন্যদিকে, স্বাগতিক সিঙ্গাপুর ইতোমধ্যেই এশিয়ান কাপের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ফলে তাদের ওপর চাপ তুলনামূলক কম থাকলেও বাংলাদেশের জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ।
এই ম্যাচে জয় পেলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৮-এ, যা পয়েন্ট টেবিলে অবস্থান উন্নয়নের সুযোগ তৈরি করবে। একই দিনে ভারত যদি হংকংকে হারাতে পারে, তাহলে পয়েন্ট তালিকায় হংকংয়ের সমতায় পৌঁছানোর সম্ভাবনাও তৈরি হবে বাংলাদেশের সামনে।
এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সিঙ্গাপুরে পৌঁছেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। আগামী তিন দিন নিবিড় অনুশীলনের মাধ্যমে ভিয়েতনাম ম্যাচের ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টা করবেন জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা। সমর্থকরাও আশা করছেন, শেষ ম্যাচে ভালো ফল এনে আত্মবিশ্বাস নিয়ে বাছাইপর্ব শেষ করতে পারবে বাংলাদেশ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!