জাতীয়, সংসদ, প্রথম অধিবেশন, সংসদ অধিবেশন, সালাহউদ্দিন আহমন, স্বরাষ্ট্রমন্ত্রী,
নির্বাচনের পর প্রতম সংসদ অধিবেশনে অংশগ্রহণ করতে এস সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।   ছবি: সংগৃহীত

দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণের নতুন অধ্যায় শুরু হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আজকের সংসদ অধিবেশন জনগণের প্রত্যাশা ও গণতন্ত্রের অগ্রযাত্রার প্রতীক।

বুধবার (১২ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবন-এ সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে এসে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশিত সংসদ আজ বসতে যাচ্ছে। এই সংসদের কার্যক্রমের মধ্য দিয়েই দেশে গণতন্ত্রের পদযাত্রা নতুনভাবে শুরু হবে। পাশাপাশি জুলাই শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাও বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ-এর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এতে সকাল ১১টায় ভাষণ দেবেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদনের পর সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।

আরবিএ/আরটিএনএন