বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার হিসেবে তার প্রথম অধিবেশনের বক্তব্যে তিনি জানান নিরপেক্ষতার খাতিরে স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন।
সংসদের প্রথম অধিবেশনের বিরতির পর স্পিকার হিসেবে তিনি বলেন, ‘রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে জাতীয় সংসদ।’
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আজ থেকে আপনারা আর কোনো দলের নয়। আপনারা এই সংসদের স্পিকার।’
এরপর বিরোধী দলের প্রধান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আজকের এই সংসদ চব্বিশের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সংসদ। এই দেশের সংসদ ও সংসদীয় রাজনীতি খুব কম সময় কার্যকর ছিল। বেশিরভাগ সময়ে এই সংসদ ছিল ডামি সংসদ। এইখানে যারা অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, তাদের অনেকেই সুবিচার করতে পারেনি। আপনি ইতোমধ্যে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এখন আপনি সকলের। আমরা মনে করি, আপনার কাছে সরকারি দল ও বিরোধী দল আলাদা কিছু হবে না।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!