জাতীয়, সংসদ, অধিবেশন, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন,
সংসদে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।   ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, সরকারি স্কুল ও কলেজে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। 

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে তিনি এ তথ্য দেন।

শিক্ষামন্ত্রী বলেন, এতে শুধু ইসলাম শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষকের নিয়োগ নিশ্চিত করা হবে। 

তিনি আরও জানান, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো জাতীয় শিক্ষানীতি ও নিয়মের আওতায় আনার বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। বর্তমান সরকার এই বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নের ওপর জোর দিচ্ছে।

একই সঙ্গে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করা হবে। পুরোনো আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।